পাঁচ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ছাড়পত্র নিয়ে আজ বিকেলে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে বৃহস্পতিবার বিকেল তিনটার পর গুলশানের বাসায় ফিরে যাবেন ম্যাডাম।
তাঁর যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তা পর্যালোচনা করে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। আপাতত বাসায় তাঁর চিকিৎসা চলবে।
হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি রয়েছেন।
গত ২৯ এপ্রিল নিয়মিত চেকআপে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে আসেন বিএনপির চেয়ারপারসন।
হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন:
- বুদ্ধ পূর্ণিমা আজ
- ডেঙ্গু ভেবে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু
- মেধাবী যুব প্রতিবন্ধী চূড়ান্ত পর্বে লড়বে ১১৭
- নারায়ণগঞ্জে হাত-পায়ের রগ কেটে নারীকে হত্যা
- গত বছরে বিমানযাত্রীরা দেশে এনেছেন ৪৬ লাখ ভরি স্বর্ণ
- ক্রীড়া লেখক সমিতির সদস্যপদ থেকে বহিষ্কৃত সালাউদ্দিন
- নেত্রকোনার প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
- পুতিনকে হত্যার জন্য ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ
- পরীক্ষায় নকল করায় রাজশাহী বোর্ডের ৬ শিক্ষার্থী বহিষ্কার
- তাইওয়ানকে ইউক্রেন থেকে শিক্ষা নিতে বললেন মার্কিন জেনারেল
- রূপগঞ্জে এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী
- নাজমুস সাকিবের ধর্ষণের শিকার সেই শিশুটি আজ বাকপ্রতিবন্ধী
- তথ্য মন্ত্রী মানবতায় অনুপ্রাণিত হয়ে মিরপুর বৃদ্ধ-বৃদ্ধাদের আশ্রয় কেন্দ্রে এন এ এন টিভির ব্যবস্থাপানা পরিচালক

Comments are closed.