দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৪৭০ জনে।
একই সময়ে করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা থাকছে ২৯ হাজার ৪৫১ জনে।
রোববার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৬৯৮ জন।
২৪ ঘণ্টায় ২ হাজার ৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৫৫টি নমুনা।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
আরও পড়ুন :
- পুনর্জীবিত হয়ে ফেরার আশায় স্ত্রীর লাশ খাটের নিচে ৬ দিন!
- ভাতের ওপরই বাঙালি নির্ভরশীল যে ৩ খাবারে স্বাস্থ্যঝুঁকি!
- ভোজ্যতেলের দাম কমালো সরকার ঈদকে সামনে রেখে
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কমিটি নিয়ে গোলাগুলি; ককটেল বিস্ফোরণ
- চাহিদার চেয়ে ৪০ শতাংশ বেশি গরু প্রস্তুত করেছে খামারিরা
- রেমিট্যান্স আর রফতানি আয় আগের তুলনায় বেরেছে
- ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা
- নাটোরে প্রতিপক্ষের ইটের আঘাতে বৃদ্ধ নিহত
- সারা দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
- রাজশাহীতে পদ্মা নদীতে নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থীর লাশ উদ্ধার
- ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের
- ২০ মণের কালা তুফান হাঁট কাঁপাতে আসছে এবারের ঈদে!
- শ্রাবন্তীর বদলে যাওয়াকে সানি লিওনের সাথে তুলনা!
