আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে যেসব ধারা ছিল, সেই ধারা রেখে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে।’
“কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের সরকার।
সেজন্য আমরা সেটাকে যেসব কারণে মিসইউজ এবং অ্যাবিউজ হয়, সেগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি আইনের মাধ্যমে।”
আনিসুল হক বলেন, এখানে বহু ধারা সংশোধন হয়েছে।
এটার আজকে নীতিগত অনুমোদন হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে।
আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নাম পরিবর্তন করে নতুন নাম হচ্ছে সাইবার সিকিউরিটি আইন।
আগের আইনে জেল-জরিমানা ছিল। কিন্তু এই আইনে শুধু জরিমানা থাকবে।
আরও পড়ুন :
- সাভারে মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় যুবক গ্রেফতার
- ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে পথচারী নিহত
- তিন দিন ধরে পানির নিচে বন্দরনগরী চট্টগ্রাম
- হবিগঞ্জে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছেন
- টানা বর্ষণে ফেনীর মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে ৬টি গ্রাম প্লাবিত
- প্রেমিকের সঙ্গে ঝগড়া করে ১৫০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে তরুণী!
- রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে গাড়ির ধাক্কায় ৭০ বছরের বৃদ্ধ নিহত
- সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
- ট্রলার ডুবির ঘটনায় শিশুর মরদেহ ভেসে উঠলো
- সাগর-রুনি হত্যাকাণ্ড; তদন্ত প্রতিবেদন দাখিলের শততম দিন আজ
- বিশ্বরেকর্ড গড়লো নিউইয়র্ক সিটির বাসিন্দারা,গাঁজা সেবনে

One Reply to “ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন হয়ে ‘সাইবার নিরাপত্তা আইন’ : আইনমন্ত্রী”
Comments are closed.