জালনোটের তৈরি করার একটি কারখানার সন্ধান পেয়েছে,ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ । ওই কারখানা থেকে কোটি টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযান চালিয়ে জালনোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ এর মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার সকালে
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।
তিনি বলেন, রোববার রাতে অভিযান চালিয়ে রাজধানী থেকে কোটি টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
এ সময় জালনোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ চক্রের মূলহোতা, কারিগর, ডিলার ও রিটেইলারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দাপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
আরও পড়ুন :
- টিসিবি কার্ডে মিলবে ওএমএসের চাল: খাদ্যমন্ত্রী
- রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের পর যুবককে পিটিয়ে হত্যা!
- হন্ডুরাসে পৃথক সহিংসতা-হামলায় নিহত ২৪
- ‘দ্য কেরালা স্টোরি’ কিনছে না ওটিটি প্ল্যাটফর্ম
- ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ
- রাজধানীতে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত
- দুর্ঘটনাকবলিত ট্রেনের সামনে ছবি তুলে ট্রল হলেন সায়ন্তিকা!
- ইতিহাসের সবচেয়ে বড় হজের মূল আনুষ্ঠানিকতা শুরু
- টিসিবি কার্ডে মিলবে ওএমএসের চাল: খাদ্যমন্ত্রী
- ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ে হার মানলেন তাপস!
- ঈদের ছুটিতে সীমিত আকারে চালু রাখা হবে বন্দর
