বঙ্গোপসাগরে ৪টি ট্রলার ও ৪৬ জেলে আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ৪টি ট্রলার ও সামুদ্রিকসহ ৪৬ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড।

মঙ্গলবার রাতে কুয়কাটা সংলগ্ন চর বিজয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত ট্রলার তল্লাশি করে ১৮ লাখ মিটার সুতার জাল ও ইলিশ,

পোয়া, লইট্যা, তুলার ডান্ডিসহ ১০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেন বলে কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান সাংবাদিকদের জানান।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আপু সাহা বলেন, জব্দকৃত মাছ ২১ হাজার টাকা নিলামে বিক্রয় করা হয়।

এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত জেলেদের ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করে ট্রলার ও জালসহ ছেড়ে দেয়া হয়।

আরও পড়ুন :

 

এনএএন টিভি