নেত্রকোনার কেন্দুয়ায় ধানের চারা তুলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া ( ৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি সোমবার বিকালে জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ভাদেড়া গ্রামে ঘটেছে।
ওই গ্রামের মুখলেছ মিয়া জানান,
কৃষক রতন মিয়া একই গ্রামের আব্দুল আজিজ মিয়ার জমি ( বীজ তলা) থেকে আমন ধানের চারা উঠাতে গিয়ে
পাশেই পল্লী বিদ্যুতের লাইনের খুটির টানা তারে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহীন মিয়া বলেন, রতন মিয়া একজন গরীব মানুষ।
তিনি বাড়ির অদুরে অন্য একজনের জমি (বীজ তলা) থেকে ধানের চারা উঠানোর কাজ করছিলেন।
পাশেই পল্লী বিদ্যুতের খুটির টানা তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
কেন্দুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুজিবুর রহমান বলেন,
খবর পেয়ে ঘটনাস্থলের বিদ্যুতের খুটি পরিদর্শন করে দেখা যায়, লাইনে কোন সমস্যা পাওয়া যায়নি।
তবে ধারণা করছি জমিতে কয়েকদিনের বৃষ্টিতে জমে থাকা পানির ও বিদ্যুতের খুঁটির লাইনে বিদ্যুৎতায়িত হয়ে এ দুর্ঘটনার ঘটতে পারে।
আরও পড়ুন :
- ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুকের ঘটনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- রাশিফল অনুযায়ী আজকের দিনটি কেমন কাটবে সবার?
- সৌদি আরবের এক নারী ১১০ বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছেন
- ঝিনাইদহে সাপের কামড়ে একজন নিহত
- পলাশবাড়ীতে ভূমি ও গৃহহীন পরিবারের ঘর হস্তান্তর উপলক্ষ্যে প্রেস ব্রিফ্রিং
- আটটি দেশের নাগরিকদের ই-ভিসা দেবে, সৌদি
- খাগড়াছড়িতে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়ে ২ শতাধিক বাড়িঘর পানিতে ডুবে গেছে
- তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৪জনের প্রাণহানি
- বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি নেতারা দিশেহারা: কাদের
- মঙ্গলবার দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ
- কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বন্যার পানিতে এক যুবক নিখোঁজ
- মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া দেখল ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়
- ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন হয়ে ‘সাইবার নিরাপত্তা আইন’ : আইনমন্ত্রী
- ‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হবে সাইবার নিরাপত্তা আইনে’
- সাভারে মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় যুবক গ্রেফতার
- ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে পথচারী নিহত

Comments are closed.