ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা, প্রতিটি বিষয় ও পূর্ণ নম্বরে

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, তিন ঘণ্টা সময়ে, পূর্ণ নম্বরে এবং প্রতিটি বিষয় ও পত্রে পরীক্ষা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে লকডাউনসহ নানা পরিস্থিতিতে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা হয়নি। পরের দুই বছর এই পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে।

আরও পড়ুন:

এনএএন টিভি