জন্মাষ্টমী উদযাপন সুষ্ঠুভাবে পালনের ল‌ক্ষ্যে নাঃগঞ্জে সভা অনুষ্ঠিত

ভগবান শ্রী কৃ‌ষ্ণে‌র জন্মাষ্টমী উদযাপন সুষ্ঠু ও সুন্দর করার ল‌ক্ষ্যে মত‌ বি‌নিময় সভা ক‌রে‌ছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন প‌রিষদ।

শুক্রবার (১৮ আগষ্ট) বিকেলে নগরীর চাষাড়াস্থ শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ ম‌ন্দি‌রে জন্মাষ্টমী উদযাপন সুষ্ঠুভাবে পালনের ল‌ক্ষ্যে এ মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

উক্ত মত‌ বি‌নিময় সভা‌র প্রথম ধা‌পের সভাপ‌তিত্ব ক‌রেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা সাংবা‌দিক শংকর কুমার দে।

এছাড়া, দ্বিতীয় ধা‌পের সভাপ‌তিত্ব ক‌রেন মহানগর পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি বিষ্ণুপদ সাহা।

উক্ত মত‌ বি‌নিময় সভায় দিক নি‌র্দেশনামূলক বক্তব‌্য প্রদান করেন জেলা পূজা প‌রিষ‌দের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন।

উক্ত মত‌ বি‌নিময় সভায় মহানগর পূজা প‌রিষ‌দের সাধারন সম্পাদক সুশীল দা‌সের সঞ্চালনায় এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন-

সদর উপ‌জেলা পূজা প‌রিষ‌দের সভাপ‌তি র‌ঞ্জিত মন্ডল, শারদাঞ্জলী ‌ফোরা‌মের সভাপ‌তি আশিষ কুমার দাস,

পূজা প‌রিষদ নেতা সাংবা‌দিক উত্তম সাহা, বন্দর থানা পূজা প‌রিষ‌দের সাধারন সম্পাদক শ‌্যমল বিশ্বাস,

সি‌দ্ধিরগঞ্জ থানা পূজা প‌রিষ‌দের সাধারন সম্পাদক খোকন বর্মন, আড়াইহাজার থানা পূজা প‌রিষ‌দের যুগ্ম সম্পাদক সুজন বিশ্বাসসহ প্রমুখ।

আরও পড়ুন:

এনএএন টিভি