ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ইউসুফ আলী (৪৫) ওরফে নয়ন নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৫ জুন) ভোরের দিকে উপজেলার কাঠালিয়া সুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইউসুফ আলী বরিশাল এলাকার নুরুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান,
‘ভোর সাড়ে ৫টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. মাজহারুল ইসলাম জানান,
‘ভোরের দিকে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার অবস্থা সংকটাপন্ন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।’
আরও পড়ুন:
- তবে কি বিয়ে করছেন বিজয়-রাশমিকা!
- বিয়ের পিঁড়িতে বসতে চলেছে রোমান-দিয়া!
- আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি এখনো ভয়াবহ
- ঈদের কেনাকাটা করা হলো না পিতা-পুত্রের
- নারায়ণগঞ্জে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু
- কোরবানির পশুর চামড়ার দাম বাড়িয়ে নির্ধারণ
- টিসিবি কার্ডে মিলবে ওএমএসের চাল: খাদ্যমন্ত্রী
- শাটল ট্রেনের ধাক্কায় নানি-নাতির মর্মান্তিক মৃত্যু
- গরুর মাংস কতটুকু খাওয়া নিরাপদ হবে এই ঈদে!
- ঈদে দুই চ্যানেলে গান শোনাবেন মাহফুজুর রহমান
- ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ে হার মানলেন তাপস!
- মায়ের সামনে বাবার গলা টিপে হত্যা করলো পুলিশ কনস্টেবল
- প্রায় ২০ দিন পর পরীক্ষামুলক ভাবে চালু পায়রা তাপবিদুৎ কেন্দ্র
