হাতিরঝিলে ঝিল কুটুম ক্যাফেতে অগ্নিকাণ্ড

রাজধানীর হাতিরঝিলের ঝিল কুটুম ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল ৫টা ৪৩ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বুধবার (১৪ জুন) বিকেল ৫টা ৪৩ মিনিটে আগুন লাগে-এমনটি জানিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান,

‘রাজধানীর হাতিরঝিল ঝিল কুটুম ক্যাফেতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

‘তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।’

আরও পড়ুন:

এনএএন টিভি