গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা কর্তৃক গাইবান্ধার ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক মামলা ও গোবিন্দগঞ্জের দৈনিক সমকালের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাব ও পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামের আহবানে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির গাইবান্ধা প্রতিনিধি রাসেল মিয়া, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মাসুম বিল্লাহ্, লাল চান বিশ্বাস, রিপন আকন্দ, ইসমাইল, দৈনিক যুগের আলো আসাদুজ্জামান রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার সময়ে বিভিন্ন প্রকল্পের অনিয়ম তুলে ধরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক মানবজমিন ও মাছরাঙা টিভির সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, আনন্দ টিভির সাংবাদিক মিলন খন্দকার, বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক রবিন সেন এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার কর করতে হবে।
অপরদিকে গোবিন্দগঞ্জ খন্দকার ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে গোবিন্দগঞ্জ উপজেলার পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এর ভাগ্নে ঠিকাদার মোস্তাফিজুর কর্তৃক দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক এনামুল হকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
