চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৫)।
বুধবার (৩১মে) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর বেইলী ব্রীজের পশ্চিম পাশে বাবু মিয়ার ইলেক্ট্রনিক্স দোকানের সামনে মনাকষা রোড পাকা রাস্তার উপর ১৩ কেজি সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌধুরী পাড়ার হোসনে আরা বেগম ও মৃত মাতাব্বর হোসেনের ছেলে স্বপন হোসেন (৩৮)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র্যাব সূত্রে জানা যায়,
‘গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে বুধবার গভীর রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর বেইলী ব্রীজের পশ্চিম পাশে বাবু মিয়ার ইলেক্ট্রনিক্স দোকানের সামনে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে স্বপনকে গ্রেফতার করি।
এ সময় তিনি একটি স্কুল ব্যাগ ও বাজারের ব্যাগে তিনটি পোটলায় গাঁজাগুলো বহন করছিল।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন বহুদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পূর্বে তার নামে এ সংক্রান্ত আরও একটি মামলা রয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
আরও পড়ুন :
- রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
- ঝিনাইদহে ট্যাংক লরিচাপায় যুবক নিহত
- আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ
- জনপ্রিয় নাট্যকার মোহন খান মারা গেছেন
- পটুয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- আজ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল
- সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
- প্রচণ্ড খরতাপে পুড়ছে সিলেট, জীবন হাঁসফাঁস
- ফরিদপুরে ব্রিজের মাটির স্তূপ ধসে ৩ শ্রমিক নিহত
- ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন পাচিনো
- আগামী ১৪ জুন থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- যুক্তরাষ্ট্র থেকে নতুন কোনো নিষেধাজ্ঞা আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
