ফতুল্লায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে শেখ আশিক (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে ফতুল্লা মডেল থানার মুসলিম নগর নয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত শেখ আশিক ফতুল্লা মডেল থানার কাশিপুর বড় মসজিদ এলাকার শেখ আশরাফ আলীর ছেলে। সে পেশায় রং মিস্ত্রি।
এ ঘটনায় ফতুল্লায় ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী কিশোরীর বাবা রাজ মিস্ত্রি ও মা গার্মেন্টসে কাজ করে।
ঘটনার সময় তাঁরা উভয়েই নিজ নিজ কর্মস্থলে ছিল। বাসায় ছিল ভুক্তভোগী কিশোরী ও তার দুই ছোট ভাই-বোন।
দুপুর একটার দিকে আটককৃত যুবক শেখ আশিক কৌশলে বাকপ্রতিবন্ধী কিশোরীকে বাসার পেছনে সরু জায়গায় সানসেটের নিচে গিয়ে ধর্ষণ করে।
ঘটনাটি স্থানীয়রা দেখে ফেলে হাতেনাতে শেখ আশিককে আটক করে পুলিশে সোপর্দ করে। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে।
আরও পড়ুন :
- ঝিনাইদহে ট্যাংক লরিচাপায় যুবক নিহত
- প্রচণ্ড খরতাপে পুড়ছে সিলেট, জীবন হাঁসফাঁস
- ফরিদপুরে ব্রিজের মাটির স্তূপ ধসে ৩ শ্রমিক নিহত
- ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হচ্ছেন পাচিনো
- আড়াই মাস বয়সী ছেলের গলায় পা দিয়ে হত্যাচেষ্টা!
- নোয়াখালীতে আম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- শিক্ষার ক্ষেত্রে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফতুল্লায় দুইকন্যাকে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেপ্তার
- মেনন খেপলেন বাজেট প্রণয়নে আমলাদের আধিপত্যে
- প্রক্সিকাণ্ডে এবার রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক আটক
- একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আজ
- মানিকগঞ্জে কলেজ মাঠে প্রাইভেটকার চাপায় নিহত ১
- ঈদুল আজহা সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা
- সাভারে সিঁড়ি কোঠা থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
- নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা নিধন; ২ জেলে আটক
