তিস্তায় প্রবল স্রোতে নৌকাডুবি; নিখোঁজ তিন শ্রমিক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নে তিস্তা নদীতে প্রবল স্রোতে নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হয়েছেন।

রবিবার (০৯ জুলাই) সকাল ৮টায় ওই ইউনিয়নের ধুবনী এলাকায় হাজীর মোড়ের পশ্চিম পাশে তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন সফিকুল ইসলাম, ফজলুর রহমান ও আহেদুল ইসলাম। তাদের সকলের বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে।

সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান,

‘শনিবার (০৮ জুলাই) সকালে ১৮ থেকে ২০ জন শ্রমিক একটি ডিঙি নৌকায় কাজের জন্য তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করে। পরে মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়।’

‘এ সময় অনেকেই সাঁতরিয়ে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যে হাতীবান্ধা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি