রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মীর ওজায়ের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না…..উন)।
শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত মীর ওজায়েরের গ্রামের বাড়ি ভোলা জেলার মনপুরায়। তিনি তিতুমীর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্ট ফার্স্ট ছিলেন।
মীর ওজায়েরের বেশ কয়েকজন সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তন্মধ্যে একজন লিখেছে-
‘সদা হাস্যোজ্জ্বল আর মায়াবী চেহারায় সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলা মানুষটি, দুনিয়ার সফর এত তাড়াতাড়ি শেষ করে মালিকের ডাকে সাড়া দেবেন, ভাবতে পারিনি।’
ওজায়েরের সহপাঠী গালিব ফেইসবুকে লিখেছেন,
‘আমরা গভীর দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের প্রাণপ্রিয় বন্ধু মীর উজায়ের পৃথিবী থেকে চির দিনের জন্য চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
অপর একজন লিখেছে, ‘ভাবতে পারি নি এতো তাড়াতাড়ি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে, ভালো থেকো পরপারে।’
আরও পড়ুৃন:
- ২৪ ঘণ্টায় রেকর্ড ৮২০ ডেঙ্গু রোগী হাসপাতালে, দুইজনের মৃত্যু
- স্ত্রীকে খুন করে ট্যাকো দিয়ে স্ত্রীর মগজ খেলেন নেশাগ্রস্ত স্বামী
- বাংলার মাটিতে টাইগারদের বিপক্ষে রেকর্ড ভাঙলো ১১ বছর পর
- কড়া রোদে হার্ট অ্যাটাকে দায়িত্বরত অবস্থায় কনস্টেবলের মৃত্যু
- বয়সের আগেই পেকে যাওয়া চুল নিয়ে চিন্তিত, যা যা করণীয়!
- আগামী বছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- পরিচ্ছন্নতা কর্মীর মেয়েকে ধর্ষণ; ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
- হাসপাতালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
- পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতের কব্জি কর্তন, বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি

Comments are closed.