নরসিংদীর রায়পুরায় মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে রায়পুরার কয়েক শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
আজ সকালে নরসিংদীর রায়পুরা উপজেলা পাড়াতলী ইউনিয়নের আলীনগর বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের পরিচালক, পাড়াতলী ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল এর সভাপতিত্বে ও পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সি: শিক্ষক আমজাদ আলী মাস্টার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে স্বাধীনতা পদকপ্রাপ্ত ভাষা সৈনিক এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান, এস এস এফ এর প্রধান মুজিবুর রহমান এর রত্নর্গভা আলহাজ্ব শাহানারা বেগম নরসিংদীর রায়পুরার কয়েক শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের পরিচালক এবং সুচনা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ড. সামসুজ্জামান, পাড়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম ভেন্ডার, পাড়াতলী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম- আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোগল মিয়া, পাড়াতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন দুদু, মুক্তিযোদ্ধা আসাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম পাড়াতলী ইউনিয়ন যুবলীগ ইকরাম হোসেন, সমাজ সেবক বাচ্চু মিয়া, যুবলীগ নেতা আশরাফ মেম্বার,জোহর মিয়া মেম্বার,আ: লতিফ মেম্বার,পাড়াতলী ইউনিয়নের আওয়ামীলীগ ও যুবলীগ,ছাত্রলীগ সহযোগি অংগ সংগঠনের নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধা ইউপি সদস্যগন সহ স্থানীয় ব্যাক্তিবর্গগন।
এস এস এফ এর প্রধান মুজিবুর রহমান এর রত্নগর্ভা মাতা আলহাজ্ব শাহানারা বেগম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমার স্বামী স্বাধীনতা পদকপ্রাপ্ত বজলুর রহমান সহ দেশে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জন করতে বিরাট অবদান রেখেছেন তা কোন দিন ভুলার মত না, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে অনেক সম্মানীত করেছেন।
নতুন প্রজন্মরা মুক্তিযোদ্ধাদেরকে সারা জীবন মনে রাখতে পারে সরকার সে দিকে নজর দেওয়ার জন্য দাবী জানাচ্ছি। তিনি আরো বলেন, প্রতি বছরের ন্যায় স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশন এলাকার অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিগত দিনে করোনা কালিন খাদ্য সামগ্রী সহ এ সংগঠন স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রাসা সহ সামাজিক সংগঠনে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
