নারায়ণগঞ্জে ডিবি পুলিশের পরিচয় ধারী ছয় ডাকাত গ্ৰেফতার

২৪শে আগষ্ট বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এসিয়ান হাইওয়েতে ডাকাতি করে পালানোর সময় 

পাকুন্দা ব্রীজ চেকপোস্ট থেকে আন্ত: জেলার ছয় ডাকাত দলের সদস্য কে আটক করে তালতলা তদন্ত কেন্দ্রে পুলিশ।

আটককৃত আসামিরা হলেন—
বরিশাল কুন্দিহার, বানারীপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ শামীম হোসেন (৩৫), সিরাজগঞ্জ, উল্লাপাড়ার মো: আঃ মজিদের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৬),

জামালপুর, মাদারগঞ্জ চরপাকের দহের নজরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (৩৩),বরিশাল, উজিরপুর ভৈরকাটির মৃত আলি আহমদের ছেলে মওঃমইলন,

কুমিল্লা ,হিরাপুর মুরাদনগরের বাদশা আলমের ছেলে রায়হান সরকার মামুন(৩০) এবং ফরিদপুর, আলফাডাঙ্গা, ইছাপাড়া ফুল মিয়ার ছেলে মোঃ নয়ন(২৬) ।

এই সময় তাদের কাছ থেকে, একটি সাদা রংয়ের টয়োটা হাইস গাড়ি,নগদ নব্বই হাজার টাকা, কালো রঙের প্লাস্টিক বাট যুক্ত সিলভার রংয়ের স্টিল বডির একটি খেলনা পিস্তল,

একটি জলপাই রঙের ডিবি ডিএমপি লেখা সংবলিত কুটি, ওয়াকিটকি, লেজার লাইট, হাতকড়া,চাইনিজ কুড়াল, এবং চারটি এনড্রোয়েট মোবাইল ফোন ইত্যাদি জব্দ করা হয়।

খন্দকার সোহাগ ।। সোনারগাঁ নারায়ণগঞ্জ

 

আরও পড়ুন :

এনএএন টিভি