রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল শান্তিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
মৃত রাকিব হোসেন (৯) ফরিদ উদ্দিনের ছেলে ও সিয়াম হোসেন (৮) সাদ্দাম হোসেনের ছেলে। তাঁরা সর্ম্পকে চাচাতো ভাই।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, হাড়িয়ারকুঠি ইউনিয়নরে উজিয়াল শান্তিপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের প্রথম সন্তান রাকিব হোসেন ও
তাঁর ভাই সাদ্দাম হোসেনের প্রথম সন্তান সিয়াম হোসেন এক বছরে ছোট বড়।
রবিবার বিকেলে খাওয়া শেষে দুজনই খেলার জন্য বাড়ি থেকে বের হন।
এরপর আর বাড়ি ফেরেনি। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজতে শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির ১০০ গজ দূরের সন্ধায় লিটন প্রামানিকের পুকুরে রাকিব ও সিয়ামর ভাসতে দেখতে পায়।
এরপর এলাকা বাসি পুকুর থেকে রাতেই লাশ উদ্ধার করে।
এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি অস্বাভবিক মৃত্যুর মামলা হয়েছে। সোমবার দুপুরের তাদের লাশ দাফন করা হয়।
হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।
কোমলমতি শিশু দুটিকে হারিয়ে পরিবার দুটি নিঃস্ব, তাদের সান্ত্বনা দেয়ার ভাষা নেই।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,
এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন :
