বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদ দিয়ে ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের এ আশা সফল হবে না।

যদি তারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে পুলিশ এ্যাকশনে যাবে, আমরা কখনোই জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেবো না, যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে। রাতে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী থানা বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন। আরো তিনি বলেন, ভাষা সৈনিক স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত একেএম বজলুর রহমান ও তার সন্তান এস এস এফ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিবুর রহমান জীবন নিয়ে আলোকপাত করেন, রায়পুরার চরাঞ্চলের আলীনগরের কৃতি সন্তান,তৎকালিন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ভাষা সৈনিক স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত একেএম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের সফল কামনা করেন।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধ্রা নিবেদন করে উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরন করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে নরসিংদীতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছিল। নরসিংদীর মনোহরদী থানার নবনির্মিত ভবন শুভ উদ্ধোধন,থানায় মাদক বিরোধী সমাবেশ, রায়পুরার হাইরমারায় মসজিদ শুভ উদ্ধোধন, রায়পুরা বাজারের গোলচত্তরে রায়পুরা পৌরসভার স্বাধীনতা চত্তর শুভ উদ্ধোধন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরাল ও ভাষা সৈনিক স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত একেএম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশন শুভ উদ্ধোধন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বুধবার রাতে চরাঞ্চলের আলীনগর উক্ত ফাউন্ডেশন মাঠে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সদস্য ও স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত একেএম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের পরিচালক ড. আসওয়াত আকসীর মুজিব ওয়াসির সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনা করবেন পাড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক,উক্ত ফাউন্ডেশনের পরিচালক,পাড়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌছ কামাল জুয়েল।

পরে রায়পুরা রাজু অডিটরিয়ামে সুধি সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বক্তব্য রাখেন।

সারাদিন ব্যাপী জেলা বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রী নুরুল মজীদ মাহমুদ হুমায়ূন এমপি, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু-এমপি,নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল অশরাফ খান দিলিপ, নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের যুগ্ম সচিব মীর আবুল ফজল, জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান,নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো: শফিকুল ইসলাম, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড,মশিউর রহমান মৃধা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন ও যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা পৌর মেয়র মো: জামাল মোল্লা, রায়পুরা থানা ওসি আজিজুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত একেএম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব হাসান জামিল বাদল, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত একেএম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের পরিচালক নারায়নগঞ্জ জজকোট পিপি এড. এম জামান, চরাঞ্চল থানা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল আহমেদ, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাশেল, চরমধুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান সিকদার,অলিপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন ভুইয়া মাসুদ, চানঁপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমেন সরকার, মির্জারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিক, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোতালিব,রায়পুরা প্রেসক্লাব সাবেক সভাপতি সাংবাদিক বশির আহম্মেদ মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাকিল চৌধুরী, বাশঁগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক,আয়েশা মহিলা মাদ্রাসা শিশু সদন ও এতিম খানার অধ্যক্ষ হযরত মাওলানা সিরাজুল ইসলাম,পাড়াতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় নেতৃবৃন্দরা।

