আগাম জামিন চেয়েছেন ‘ভুল চিকিৎসায়’ অভিযুক্ত ডা. মিলি

‘ভুল চিকিৎসায়’ ইডেন কলেজের প্রয়াত শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় আগাম জামিন চেয়েছেন সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. মিলি।

সোমবার (২৬ জুন) মিলির পক্ষে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আগাম জামিন আবেদন করেন।

বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের বেঞ্চে এ বিষয়ে আদেশ দেবেন আগামী ৫ জুলাই।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি এ বিষয়ে বলেন,

‘ডা. মিলি এ‌ই মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। আদালত শুনানি গ্রহণ করে ৫ জুলাই আদেশের জন্য রেখেছেন।’

আরও পড়ুন:

এনএএন টিভি