চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় এনামুল হক (৬০) নামে এক কৃষক মারা গেছেন।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশুসহ আরও ৩ জন নিখোঁজ রয়েছেন।
নিহত এনামুল হক আলাতুলি ইউনিয়নের ৬ রশিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে।
নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ৬ রশিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭),
একই এলাকার মৃত সোহরাবের ছেলে আব্দুর রহমান (৫২) ও চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি (১৩)।
আলাতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন,
‘এনামুল হকসহ আরও ৩/৪ জন আলাতুলি ইউনিয়নের মধ্যচর হতে চীনা ফসল নিয়ে নৌকা করে বাড়ি ফিরছিলেন।’
‘ছয়রশিয়া আসার পথে রানীনগর টিকর পাড়ার বালুগ্রাম এলাকায় আসলে নৌকাটি হঠাৎ করে ঝড়ো হাওয়ার মুখে পড়ে ডুবে যায়।’
‘পরে স্থানীয়রা নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ অন্যদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা। এ ঘটনায় ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।’
আরও পড়ুন:
- ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
- বিয়ের আত্নীয়-স্বজন হিসেবে যে দেশে লোক ভাড়া করা হয়!
- চলন্ত ট্রেনের ওপরে ডিস লাইনের তারে আটকে নিহত ১
- আইসিসি বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ ৭ অক্টোবর
- মোটরসাইকেল দুর্ঘটনায় পা হারালেন কন্নড় অভিনেতা
- নোবেল জয়ী বিজ্ঞানী শতবর্ষী জন গুডেনাফ আর নেই
- টাঙ্গাইলে গরু বোঝাই ট্রাকচাপায় পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত
- প্রতিমন্ত্রীর উদ্যোগে শিশুদের নিয়ে মেহেদি উৎসব
- রাজধানীতে গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা!
- এবার ‘গোপন নথি’ নিয়ে ট্রাম্পের অডিও ফাঁস!
- শাহরুখ প্রযোজিত সিনেমায় থাকবে সুহানাও!
- যানজট বিহিন পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা
- সম্পত্তি নিয়ে শাশুড়ি-বৌমার মারামারি
