ঈদে ঢাকা ছাড়েন দেড় কোটির বেশি সিম ব্যবহারকারী। এর মধ্যে ঢাকায় ফিরেছেন ৯৪ লাখের বেশি মানুষ। গত ১৮ এপ্রিল থেকে গতকাল ২৮ এপ্রিল শুক্রবার পর্যন্ত ১১ দিনে এই হিসেব পাওয়া গেছে।
শনিবার (২৯ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ফেসবুক পেজে দেয়া এক পোস্ট থেকে এই তথ্য জানা যায়।
মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ১১ দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৯৪ লাখ ৫৭ হাজার ২৫১ সিম ব্যবহারকারী।
এর মধ্যে গ্রামীণফোনের ২৩ লাখ ৮৪ হাজার ৩২৪, রবির ২১ লাখ ১৮ হাজার ৯২৫, বাংলালিংকের ৪৭ লাখ ৬১ হাজার ২৫৮ ও টেলিটকের ২ লাখ ২৮ হাজার ৭৪৪ জন সিম ব্যবহারকারী রয়েছেন।
এই সময়ে ঢাকা ছেড়ছিলেন মোট ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৬১০সিম ব্যবহারকারী।
এর মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী ৫৬ লাখ ১৬ হাজার ৪১৯, রবির ৩৩ লাখ ৭২ হাজার ৫৮৩, বাংলালিংকের ৬০ লাখ ৭১ হাজার ৬৬২ ও টেলিটকের ২ লাখ ১ হাজার ৯৪৬ সিম ব্যবহারকারী রয়েছেন।
মোস্তাফা জব্বার জানান, এটি মূলত মোবাইল ফোনের সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে।
আবার কেউ কেউ আছেন, যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন-পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।
আরও পড়ুন:
- মঞ্চে মাতলামির ঘটনায় ফের সংসার ভাঙবে কি নোবেলের!
- হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি স্টোরি পোস্ট করা যাবে ফেসবুকে
- বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ভিক্ষুকের মৃত্যু
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
- ছাত্রী হল থেকে পালাতে মেয়েদের পোশাক পড়লো চোর!
- সুশৃঙ্খলভাবে এবারও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে : ঢাবি উপাচার্য
- চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে রেকর্ডসংখ্যক সোনার বার বৈধ করে
- গাজীপুরে রেল সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ঋণ পরিশোধের জটিলতা কাটছে
- চলন্ত বাইকে বান্ধবীকে কোলে বসিয়ে রোমান্স

Comments are closed.