দিনাজপুরে কাউন্সিলরের অর্ধগলিত লাশ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) রাত ১০টার দিকে পৌরসভার সামাদ ইনস্টিটিউট মাঠ সংলগ্ন তার নিজের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘দীর্ঘদিন ধরে কাউন্সিলর জাহাঙ্গীর আলম একা ওই বাড়িতে বসবাস করে আসছিলেন।’

‘সর্বশেষ রোববার সকালে তাকে বাজারে দেখেন এলাকাবাসী। এ সময় তিনি শারীরিক অসুস্থতার কথা বলে নিজ বাসায় চলে যান। এরপর গত দুই দিন তাকে কেউ দেখতে পায়নি।’

‘মঙ্গলবার সন্ধ্যার পর তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।’

পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ বাড়িতে ঢুকে খাটের ওপর তার অর্ধগলিত মরদেহ দেখতে পায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card