দুই নেতা নিহতের ঘটনার মামলায় খোকনের জামিন বহাল

নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে দুই নেতা নিহতের ঘটনার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে সোমবার (১০ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে, গত ৫ জুন নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে দুই নেতা হত্যার ঘটনার মামলায় আগাম জামিন পান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ তাকে দুই মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন দেন। এরপর জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card