কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল তৃতীয় জাহাজ

কয়লা নিয়ে বন্দরে নোঙর করেছে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল।

বুধবার জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। আজ বৃহস্পতিবার জাহাজটিকে ইনার এংকারেজে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কয়লার অভাবে বন্ধ তাপ বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয় জাহাজ।

১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।

আজ থেকেই কয়লার খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক টন কয়লানিয়ে পাভো ব্রেভ ও অ্যাথেনা নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে।

পায়রা বন্দরের পাইলট ডিএম মেহেদী হাসান বলেন, আজ বৃহস্পতিবার সকালে আউটারেজ থেকে জাহাজটি নিয়ে বন্দরের ইনার হয়ে বেলা ১টার দিকে পৌঁছেছে।

এ বিষয়ে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার বলেন,

‘আমাদের একের পর এক কয়ালাবাহী জাহাজ আসতে থাকবে। এমভি জাদোর ইনারে পৌঁছেছে। এখন আমরা কয়লা খালাস শুরু করব।’

এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে।

আরও পড়ুন :

এনএএন টিভি