ঈদ মানেই উৎসব। উৎসবের এ দিনটিতে বাড়িতে বাড়িতে থাকে সুস্বাদু সব খাবারের আয়োজন।
সুস্বাদু খাবারের পছন্দের তালিকায় সেমাই সবসময় একটু উপরেই থাকে। সেমাই ছাড়া ঈদ এর আনন্দই যেন অপূর্ণ থেকে যায়।
উপকরণ
এক প্যাকেট সেমাই
৪ টেবিল চামচ ঘি
দুই কাপ চিনি
২ টেবিল চামচ কিশমিশ
৩ টেবিল চামচ ভাজা চীনা বাদাম
দুটো তেজপাতা
তিন টুকরো দারুচিনি
দুই কাপ পানি
স্বাদমতো লবণ
তৈরির পদ্ধতি
প্রথমে কড়াইতে ঘি দিয়ে সামান্য গরম করে চিনি দিন।
এবার প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা ঢেলে ১০ থেকে ১৫ মিনিট নাড়তে থাকুন, যাতে সেমাইটা ঘিয়ে ভাজা হয়।
কিছুক্ষণ পর পানি দিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকুন।
পানি শুকিয়ে আসলে বাদাম, কিশমিশ, তেজপাতা, দারুচিনি দিয়ে আরও ১০ মিনিট হালকা আঁচে দমে রাখুন।
সেমাই ঝরঝরে হলে নামিয়ে পরিবেশন করুন জর্দা সেমাই।
আরও পড়ুন:
- চাঁদ দেখা নিয়ে আগাম সংবাদে বিভ্রান্তি না হওয়ার আহ্বান
- ঈদ এ খাবারের পছন্দের তালিকায় রাখতে পরেন সেমাই কেক
- নানা স্বাদের সুস্বাদু সেমাই শনপাপড়ি
- ঈদের ইস্পেসাল রেসিপি: লাচ্ছা সেমাই এর খিরসা
- পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচললের অনুমতি ঈদ উপহার
- কুষ্টিয়ায় আগুনে পুড়ে সহোদর দুই শিশুর মৃত্যু
- ঈদের আগেই ত্বকের উজ্জ্বলতা ফেরান
- ঈদে ব্যাংক বন্ধ থাকবে ৬ দিন
- রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- আজ সকাল ৭টার দিকে দেখা গেলো ‘হাইব্রিড সূর্যগ্রহণ’
- ঈদের আগে চড়া দামে বিক্রি হচ্ছে সেমাই- গুঁড়ো দুধ-মসলা
- অতুলনীয় দারিদ্র্য বিমোচনে জাকাত

Comments are closed.