প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে ৯টি ম্যাচ খেলবে প্রত্যেক দল। তার আগে সবগুলো দল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ ২৯ সেপ্টেম্বর।  সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হবে বাছাইপর্ব পেরিয়ে আসা দল।

৩ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

দুটি ম্যাচই দিবারাত্রির, দুই ম্যাচেরই ভেন্যু আসামের গোয়াহাটি ক্রিকেট স্টেডিয়াম।

বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে বাংলাদেশ যে ৯টি ম্যাচ খেলবে, তার ৮টিই দিবারাত্রির।

একমাত্র যে প্রস্তুতি ম্যাচটি পুরোভাগ দিনের আলোয়, সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রাউন্ড রবিন লিগে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ।

মঙ্গলবার (২৭ জুন) বিশ্বকাপের ত্রয়োদশ আসরের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সূচি অনুযায়ী, দিনের ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অর্থাৎ বাংলাদেশ সময় বেলা ১১টায়।

আর দিবারাত্রির ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

আরও পড়ুন:

এনএএন টিভি