দেশে ২৪ ঘণ্টায় ১৫৩ জন করোনা আক্রান্ত

দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১৫৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৫৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪১ হাজার ৬২৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময় শনাক্তের হার ৯ দশমিক ২৯ ভাগ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ ভাগ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ সাত হাজার ৪৫২ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ ভাগ। সূত্র : ইউএনবি

 

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card