বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ১২ জেলেকে উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভাসমান অবস্থায় তাদের পেয়ে অপর ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন আনোয়ারার পূর্ব গহিরার মো. ফরিদ, ইলিয়াস,

আরাফাত, শাহীন, মোখতার, আখতার হোসেন, নুর মোহাম্মদ, ওসমান, আরজু ও আজিজুল হক।

এছাড়াও বাঁশখালীর দুই জেলের নাম জানা যায়নি।

কোস্টগার্ড পূর্ব জোন সাঙ্গু স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমদ বলেন,

সাগরে ভাসমান অবস্থায় ১০ জেলেকে পতেঙ্গার একটি ট্রলার ও

বাঁশখালীর দুই জেলেকে ভোলার একটি ট্রলার উদ্ধার করেছে।

আরও পড়ুন :

 

এনএএন টিভি

Share this news as a Photo Card