নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্স গাড়ির ধাক্কায় ফাইম হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জুন) বেলা ১২টার দিকে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের উত্তর গাড়াগ্রাম মাজার সংলগ্ন এলাকায় জলঢাকা-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
‘জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল।’
‘ওই স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু ফাইমকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার মৃত্যু হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় বলেন,
‘অ্যাম্বুলেন্সসহ চালককে আটক করা হয়েছে। শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন:
- ভারতে বিয়ের বাস দুর্ঘটনায় নিহত ১২
- খুলনায় অপহরণের পর ব্যক্তিকে হত্যা!
- পাকিস্তানে বজ্রপাতে নিহত ১০, আহত ৬
- প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক গ্রেপ্তার
- জালনোটের কারিগর-ডিলারসহ গ্রেফতার ৯
- স্ত্রীর পরকীয়া প্রেমিকের গলা কেটে রক্ত পান
- রাজধানীতে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত
- হিমাচলে প্রবল বৃষ্টিতে ভূমিধস হয়ে নিহত ছয়
- ‘দ্য কেরালা স্টোরি’ কিনছে না ওটিটি প্ল্যাটফর্ম
- হন্ডুরাসে পৃথক সহিংসতা-হামলায় নিহত ২৪
- ২২ বছরের রেকর্ড নতুন রেকর্ড গড়লো জিম্বাবুয়ে
- চট্টগ্রামে পুকুরে গোসল করতে নেমে গৃহবধূর মৃত্যু
- ঈদে দুই চ্যানেলে গান শোনাবেন মাহফুজুর রহমান
