জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
এর আগে, বুধবার রাত ১০টার দিকে তার ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে।
গোলাম রব্বানী বাংলা নিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি এবং একাত্তর টেলিভিশনের স্থানীয় সংবাদদাতা।
তিনি জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সাংবাদিক সূত্রে জানা যায়,
‘পেশাগত দায়িত্ব শেষে রাতে বাড়ি ফেরার পথে গোলাম রব্বানীকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা।’
‘খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যান।’
‘সেখানে তার অবস্থার অবনতি হলে জামালপুরে পাঠানো হয়। পরে তার অবস্থা আরও গুরুতর হলে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।’
নিহতের স্ত্রী মনিরা বেগম বলেন,
‘সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের লোকজন নাদিমের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।’
‘বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। আমার স্বামীর হত্যার সঙ্গে জড়িত মাহমুদুল আলম বাবুহ তার সহযোগীদের ফাঁসি চাই।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত মাহমুদুল আলম বাবুর মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেয়া হয়। কিন্তু তার নম্বর বন্ধ পাওয়ায় বক্তব্য জানা যায়নি।
আরও পড়ুন:
- সুশান্ত সিং রাজপুত নেই তিন বছর!
- আজ আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
- কক্সবাজারে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- ঋণের টাকা তুলতে গিয়ে এনজিও কর্মচারীর মৃত্যু
- ফতুল্লায় দগ্ধ ঘটনায় বাবা-মা-বোনের পর টুটুলের মৃত্যু
- চাঁপাইনবাবগঞ্জে দেশের প্রথম দুটি ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র
- বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে বসুন্ধরা কিংস
- মেঘনা নদীর অবক্ষয় রোধকল্পে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত
- তুরস্কে গণতন্ত্রের ভিত্তিতে সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি এরদোগানের
- প্রধানমন্ত্রী ও প্রিন্স রহিম’র সৌজন্য সাক্ষাৎ-এ উচ্ছ্বসিত শামীম ওসমান
