চট্টগ্রামে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামে বোয়ালখালী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চট্টগ্রামে উপজেলার রায়খালী এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত বাকি দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card