রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর দুই তীরের ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে রোববার (৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুড়াপাড়া ও বানিয়াদি এলাকায় এ উচ্ছেদ পরিচালনা করা হয়।
এসময় মুড়াপাড়া ও বানিয়াদি এলাকার বিল্লালের ঘাট, জব্বার মেম্বারের বালুর গদি, এলাইট জুট মিলের স্থাপনা, পাচটি বাঁশের জেটি, আর পাচটি টিনের স্থাপনা উচ্ছেদ।
বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, শীতলক্ষ্যা নদীর দুই তীরে প্রভাবশালীরা অবৈধভাবে বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা করে দখলে নিয়েছেন।
আর ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করবে বিআইডব্লিউটিএ।
এই অভিযান টানা ছয় দিন চলবে। প্রথম দিনে বালুর গদি, জুট মিলের স্থাপনা, পাঁচটি বাঁশের জেটি ও পাঁচটি টিনেরঘরসহ প্রায় ২৫ টির মত স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ উপ-পরিচালক এহতেশামুল পারভেজ, গাজী মোহাম্মদ আবদুল মোতালিব,
সহকারী সমন্বয় কর্মকর্তা হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আরো অনেকে।
আরও পড়ুন :
- রূপগঞ্জে হোটেল ব্যবসায়ীকে গুলি
- সিলেটে ছেলের দায়ের কোপে বাবা খুন
- আগামী মাসে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল
- বিশ্ব পরিবেশ দিবসে থাকছে যেসব কর্মসূচি
- সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু
- অভিনেতা জয়ের সঙ্গে ফোনালাপে যা বললেন রাজ!
- ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত জাতিসংঘের
- ভারতে বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত; ৩ জনের প্রাণহানি
- বিহারে নির্মাণাধীন সেতু মুহুর্তে ধসে পড়লো গঙ্গা নদীতে
- ঝিনাইদহে বিলাসবহুল গাড়িসহ অনলাইন জুয়াড়ী আটক
- জাপা’র নরসিংদী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- রূপগঞ্জে শীতলক্ষ্যায় তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড; দগ্ধ ৬
- গত অর্থবছরে বাংলাদেশ এয়ারলাইন্সের লাভ ৪৩৬ কোটি টাকা
- ঝিনাইদহে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ২৪ শিক্ষার্থী আটক
- খেরসনে ৩২ টিউব আর্টিলারি রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন
- গরমের তীব্রতা কাটানোর জন্য পথচারী মানুষের মাঝে পানি বিতরণ
