আড়াইহাজারে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝুলন্ত অবস্থায় নিজ ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার পাঁচগাও চরপাড়া এলাকা থেকে শনিবার (২৭ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ছেলেটির নাম জোবায়ের। সে ওই এলাকার ইলিয়াস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। পরে সকালে ডাকতে গিয়ে দেখতে পান যুবকের ঝুলন্ত লাশ। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমকে জানান,

‘ছেলেটি মানষিক ভারসাম্যহীন ছিলো। এ ঘটনায় অপমৃত্যু মামলা হচ্ছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card