বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় রামপুরা থানার হত্যা মামলাটির অধিকতর তদন্তের দয়িত্ব পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক বেলায়েত হোসেন।
সিআইডি বেলায়েত বলেছেন, বুধবার তিনি মামলাটি তদন্তের জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশ পেয়েছেন।
আগামী সপ্তাহে আদালতে লিখিত আবেদন করবেন মামলার নথিপত্র নেওয়ার অনুমতির জন্য।
মামলার বাদী ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা জানান, বুধবার তদন্তভার পেয়েই তাকে ফোন করেছিলেন নতুন তদন্ত কর্মকর্তা বেলায়েত।
ফোনে তিনি নূরউদ্দিন রানার পরিচয় ও পেশা জানতে চান। বলেন, মামলাটির ভালোভাবে তদন্ত করার সাধ্যমত চেষ্টা করবেন তিনি।
এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে গোয়েন্দা পুলিশ বলেছিল, ফারদিন খুন হননি, তিনি আত্মহত্যা করেছেন।
এ নিয়ে আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন ফারদিনের বাবা।
তার আবেদন গ্রহণ করে গত ১৬ এপ্রিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অধিকতর তদন্তের নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিক।
এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিআইডিকে ২৪ মে পর্যন্ত সময় দিয়েছেন বিচারক।
আগের তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন গত ৬ ফেব্রুয়ারি।
সেখানে বলা হয়, নানা কারণে হতাশা থেকে ফারদিন আত্মহত্যা করেন।
তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশও করা হয় সেখানে।
তবে ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানার ধারণা, তার ছেলেকে হত্যা করা হয়েছে।
সেজন্য চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আদালতে আপত্তি জানানোর কথা তিনি শুরু থেকেই বলে আসছিলেন।
আরও পড়ুন:
- অর্ধাহার-অনাহারে দিন কাটছে শ্রমিকদের ও কর্মচারী দের
- দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
- ৩০ বছর পরিচয় পাল্টিয়েও রক্ষা হলো না পলাতক আসামির
- ঝিনাইদহে পান চুরি সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধার মৃত্যু
- বোতলজাত সয়াবিন তেলের দাম ফের আবার বাড়ল
- ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
- মাত্র ১০ দিনের ব্যবধানে ফের বাড়ল চিনির দাম
