রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত দেড় শতাধিক মানুষ

পবিত্র ঈদে কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন প্রায় ৬০জন মানুষ। এছাড়া পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন আরও শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব মানুষ আহত হয়ে চিকিৎসা নেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসব রোগীদের মধ্যে কেউ গরুর শিংয়ের আঘাতে আহত হয়েছেন, কারও হাড় ভেঙেছে আবার কোরবানির পশু জবাই করতে গিয়ে কারও কারও আঙুল কেটে গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন,

‘সকাল থেকে চিকিৎসা নেওয়া রোগীদের কেউ গরুর শিংয়ে আঘাত পেয়েছেন, কেউ ছুরি চালাতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন।’

এদিকে, পঙ্গু হাসপাতালেও সকাল থেকে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

এসব আহতদের মধ্যে কারও হাড় ভেঙেছে, কারও আঙুল কাটা পড়েছে।

এছাড়া কোরবানির গরুর মাংস কাটতে গিয়ে হাতের রগ কেটে ফেলার ঘটনাও আছে।

আরও পড়ুন:

এনএএন টিভি