শরীয়তপুরে বাবার লাশ দেখতে যাওয়ার পথে ছেলের মৃত্যু!

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাবা সোহরাব সরদারের (৭০) মৃত্যুর খবর শুনে বাবার লাশ দেখতে আসার পথে সড়কে প্রাণ গেলো ছেলে সোলাইমান সরদারের (৩৮)।

সোমবার (৫ জুন) দুপুর ২ টার দিকে নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ সংলগ্ন শরীয়তপুর-নড়িয়া মহা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সোলাইমান সরদার (৩৮) নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দনি গ্রামের সোহরাব সরদারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়,

নিহত সোলাইমান সরদারের (৩৮) বাবা সোহরাব সরদার বেশ কিছুদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে অসুস্থতার জন্য ভর্তি অবস্থায় ছিলেন। আজ (৫ জুন)  দুপুর ১ টার সময় সোহরাব সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাবার মৃত্যুর খবর শুনে বাবাকে দেখতে  শরীয়তপুর সদর হাসপাতালে যাওয়ার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় ছিলেন সোলাইমান।

তখন  পিছন থেকে ছুটে আসা  দ্রুতগতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

এ সময় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের  মর্গে পাঠায়।

এদিকে, এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান,

‘আমরা ইতোমধ্যেই ওই মোটরসাইকেল চালককে  আটক করেছি। এ বিষয়ে  নিহতের আপন কেউ এসে অভিযোগ করলে মামলা করা হবে।’

আরও পড়ুন:

এন এ এন টিভি