১৬ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে।

সোমবার (২৬ জুন) ১৬ অঞ্চলে ভোর থেকে দুপুর পর্যন্ত নদীবন্দরে সতর্কতার পূর্বাভাসে আবহাওয়া অফিস এসব তথ্য জানায়।

 

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,

রাজশাহী, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে

দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card