ডেঙ্গু আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৬ জন।
আজ ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর খবর জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়।
এর আগে শনিবারও আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয় ডেঙ্গু জ্বরে।
মৃত্যুবরণকারীরা হলেন- আব্দুল মান্নান (৪৫) ও মো. আলমগীর (৩০)।
এদের মধ্যে আব্দুল মান্নান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে
এবং মো. আলমগীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে মারা যান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে আব্দুল মান্নান চমেক হাসপাতালে গত ১৪ জুলাই ভর্তি হন।
১৫ জুলাই তিনি মারা যান।
আব্দুল মান্নান পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার বাসিন্দা।
অন্যদিকে মো. আলমগীর ১৫ জুলাই ভর্তি হন বেসরকারি পার্কভিউ হাসপাতালে।
তিনিও পটিয়া উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন,
ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৭৪ জন ভর্তি হয়েছে।
এছাড়া দুইজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮০৭ জন।
আরও পড়ুন :
- ডেঙ্গু পরিস্থিতিতে ৫ বার্তা দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়
- সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু
- খুলনার ডাকবাংলা সোনালী ব্যাংক চত্ত্বরে তারুণ্যের সমাবেশ
- বিয়ের ১৩ বছর পর ফের বর-কনে রূপে তিশা-ফারুকী, কিন্তু কেনো?
- ডিএমপি ২০১৬ সালে তিন দফায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তরুণ হত্যা; গ্রেফতার ১
- আফগানিস্তান ফর্মে বাংলাদেশ র্যাংকিংয়ে
- ৫ ঘণ্টা পর তোলা হলো এফডিসি রেললাইন অবরোধ
- প্রত্যন্ত গ্রামের ছেলে রেজাউল করিম সুযোগ পেলো হার্ভার্ডে!
- জেপি নেতার মরদেহ হাসপাতালের সামনে রেখে পালালো তরুণ-তরুণী
- ১৫ বছর আগের নিখোঁজ চিকিৎসক নুসরাত জীবিত না মৃত
- রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল নারী আরোহী নিহত
- রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা রেললাইন অবরোধ
- ঢাকাসহ যেসব এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে
