ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে মিছিলের মধ্যেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনের কাছে ফকিরাপুলে মিছিলের সামনের সারিতে থাকা মাহমুদ অসুস্থ হয়ে পড়েন।
এ সময় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদ হোসেন নারায়ণগঞ্জ বিএনপির একজন প্রবীণ নেতা।
তার মৃত্যুতে মহানগর বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মাহমুদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট
সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
আরও পড়ুন :
- রাজধানীর খুচরা বাজারে বেড়েছে চাল, ডিম, মুরগির দাম
- এ বছরে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি
- যাত্রীবাহী বাসে তল্লাশির নামে হয়রানি!
- নাইজারে সেনাবাহিনীর অভ্যুত্থানে কি রাশিয়া জড়িত?
- ৪৮ প্রতিষ্ঠানের কেউ-ই পাশ করেনি
- চলতি বছরে এসএসসি তে সর্বোচ্চ পাস বরিশাল বোর্ডে,সর্বনিম্ন মাদ্রাসায়
- পিঠে চিকিৎসা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তামিম ইকবাল
- জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী
- নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর চার ঘণ্টা আগেই বিপুল নেতা–কর্মী
- বিয়ের আগেই বদলে গেল রাঘব এর জীবন?
- বিনামূল্যে গম দেওয়ার ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট
- ১৮ বছর ধরে ঘুমাচ্ছেন সৌদি রাজপুত্র!
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

Comments are closed.