জালনোটের কারিগর-ডিলারসহ গ্রেফতার ৯

জালনোটের তৈরি করার একটি কারখানার সন্ধান পেয়েছে,ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ । ওই কারখানা থেকে কোটি টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অভিযান চালিয়ে জালনোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ এর মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার সকালে

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

তিনি বলেন, রোববার রাতে অভিযান চালিয়ে রাজধানী থেকে কোটি টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

এ সময় জালনোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ চক্রের মূলহোতা, কারিগর, ডিলার ও রিটেইলারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দাপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

আরও পড়ুন :

 

এনএএন টিভি