চাষাঢ়ায় ফুটওভার ব্রিজ না থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার!

এক সময়ের প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ নগরীর প্রাণ কেন্দ্র হচ্ছে চাষাঢ়া। তবে এই ব্যস্ততম সড়ক চাষাঢ়ায় ফুটওভার ব্রিজ না থাকার কারণে পথচারীদের জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে।

প্রসঙ্গত, চাষাঢ়া থেকে শুরু হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড, ঢাকা-ফতুল্লা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক।

এদিকে, চাষাঢ়া থেকেই নারায়ণগঞ্জের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কটি শুরু হয়েছে। এছাড়া, চাষাঢ়ায় মিলিত হয়েছে মোট চারটি সড়ক।

এর পাশেই অবস্থিত নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার। সব মিলিয়ে বর্তমানে চাষাঢ়া একটি ব্যস্ততম স্থানে পরিণত হয়েছে।

নারায়ণগঞ্জ নগরীর প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত চাষাঢ়ায় ফুটওভার ব্রিজ না থাকায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা ধরণের পেশার লোকজনদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই ব্যস্ততম সড়ক পার হচ্ছে। এ কারণে অনেক পথচারী সড়ক দুর্ঘটনায় হতাহত হচ্ছেন।

অথচ শিক্ষার্থীসহ নানা পেশার লোকজনের দাবির মুখেও সিটি কর্পোরেশনসহ কোন সংস্থাই এখনও ফুটওভার ব্রিজ নির্মাণ করেননি। এর ফলে প্রায়শই ঘটছে ছোটো বড় সড়ক দুর্ঘটনা।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card