নারায়ণগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং ক্যানাল এলাকায় পূর্বের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে

একই এলাকার বিদ্যুৎ ও মাসুম বিল্লাহ দুই গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে।

এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ গোলাগুলি ঘটনায় মাসুম বিল্লাহ ও জোবায়ের নামের দুইজনকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে।

পরে তাদের লোকজন ও এলাকাবাসী মিলে মাসুম বিল্লাহ ও জোবায়ের কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়।

পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভূলতা ফাঁড়ির পুলিশ।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান,

আমরা দুই গ্রুপের হামলা সংঘর্ষ ও গোলাগুলির খবর শুনতে পেয়ে আমি সহ আমার ভূলতা পুলিশ ফাঁড়ির টিম অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।

পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি পূর্বের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে

একই এলাকার বাসিন্দা বিদ্যুৎ ও মাসুম বিল্লাহ দুই গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়।

এতে করে বিদ্যুতের গ্রুপের লোকজন মাসুম বিল্লার গ্রুপের জোবায়ের ও মাসুম বিল্লাহ কে গুলি করে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী ও মাসুম বিল্লাহ লোকজন আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা কলেজ মেডিকেলে নিয়ে যায়।

তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

 

এনামুল হক
নারায়ণগঞ্জ প্রতিনিধি।

 

আরও পড়ুন :

এনএএন টিভি