নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে দগ্ধ আরো দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন হুমায়ুন কবির (৫৪) ও রুবেল (৩৮)।
শনিবার রাত সাড়ে ১০টা ও দিবাগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে তাজুল ইসলাম নামে আরো এক যুবকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.মো তরিকুল ইসলাম।
তিনি বলেন, শীতলক্ষ্যায় তেল ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ হুমায়ুন কবির ও রুবেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রুবেল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ৪৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল।
আর হুমায়ুন কবির ৬০২ নম্বর ওয়ার্ডে মারা যায়। তার ৩০ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন বার্ন হয়েছিল।
বর্তমানে দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন :
- নিজেকে বিবাহিত দাবি করলেন দেব!
- নিজের মৃত্যু সংবাদে বিব্রত সাফা কবীর!
- নাটোরে যমজ তিন কন্যার জন্ম দিলেন মা!
- গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংষর্ঘে নিহত ২
- জয়পুরহাটে একই শাড়িতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা!
- ‘বিচ্ছেদ নাটক’র ইতি টানার চেষ্টায় পরীমণি-রাজ!
- শিশুর কান্নায় শয়নকক্ষে গিয়ে মিলল গৃহবধূর লাশ
- প্রেমে ধোঁকা; মাথা ন্যাড়া করে দুধস্নান করলেন যুবক
- দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস
- কয়লা নিয়ে মোংলা বন্দরে চীনা জাহাজ ‘এম ভি জে হ্যায়’
- চুরি হওয়া নবজাত শিশুকে অবশেষে কুষ্টিয়া থেকে উদ্ধার
- সবচেয়ে বৃহৎ কুমির ক্যাসিয়াস’র ১২০তম জন্মদিন পালন
- আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে কিছু নির্দেশনা
- ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে যুবকের মৃত্যু
- শীতলক্ষ্যা ট্রাভেলস্ এজেন্সীর উদ্যোগে হজ্জ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত
- তালায় মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও আফিয়া শারমিন
- ভবন থেকে ফেলে শ্রমিক লীগ নেতাকে হত্যার অভিযোগ, আটক ৬
