কক্সবাজারে যৌথ অভিযানে ৮ রোহিঙ্গা দুষ্কৃতকারী গ্রেফতার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অপহরণসহ একাধিক মামলা, অপরাধে অভিযুক্তদের ধরতে যৌথ অভিযান চালিয়ে ৮ জন রোহিঙ্গা দুষ্কৃতকারী গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন— ইব্রাহিম, আব্দুল আমিন, হোসেন আহমেদ, নুর হুদা, মোহাম্মদ সলিম, হামিদ উল্লাহ, মোহাম্মদ সালেহ ও ফায়েজুল আমিন। তারা সবাই উখিয়া ১৯, ১৩ ও ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী জানান,

‘ক্যাম্পে অপরাধীদের ধরতে সোমবার সন্ধ্যায় অভিযানে যায় র‍্যাব-১৫, ৮ ও ১৬-এপিবিএন। অভিযান চালানো হয় উখিয়ার ৪, ১৪ ও ১৯ নম্বর ক্যাম্পে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার এবং উখিয়া থানায় হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card