ডা. সাবরিনা শারমিন চৌধুরীকে জামিন দিলেন হাইকোর্ট

করোনাভাইরাস মহামারির সময় নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় ১১ বছরের দণ্ডপ্রাপ্ত জে কে জি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার (৫ জুন) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এদিন আদালতে সাবরিনার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদুল হক। অপরদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

জামিনের পরে আইনজীবী মাসহুদুল হক বলেন,

‘সাবরিনা অন্যান্য মামলায় আগেই জামিন পেয়েছেন। আজকের প্রতারণার মামলায় জামিন পেলেন। সব মামলায় তিনি জামিনে আছেন। এখন কারামুক্ত হতে তার কোনো বাধা রইলো না।’

আরও পড়ুন:

এন এ এন টিভি