ঝিনাইদহ সদরে ট্রাক চাপায় রাজমিস্ত্রির প্রাণহানি!

ঝিনাইদহ সদরের চুটলিয়া মোড়ে ট্রাক চাপায় সুমন (১৮) নামে এক রাজমিস্ত্রি প্রাণ হারিয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধা ৭টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

সুমন তার মাকে নিয়ে সদর উপজেলার ডাকাতিয়া এলাকায় বসবাস করতেন।

তার পিতা মো. মহব্বত সরদার সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় শহর থেকে রাজমিস্ত্রীর কাজ শেষে সে বাড়িতে ফিরছিলেন।’

‘ধারণা করা হচ্ছে, এ সময় ওই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে চলন্ত ট্রাকের নিচে পড়ে তার মৃত্যু হয়।’

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সূমন আলী বলেন,

‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মৃত দেহটি ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন,

‘এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি