রাজধানীতে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু

রাজধানীর তেজগাঁও রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মো. দুলাল নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৭ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুলাল একটি পাওয়ার জেনারেশন কোম্পানির গাড়ির চালক ছিলেন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করে বলেন,

‘তেজগাঁও রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুলাল নামে একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। হাসপাতালে আনার পর দুপুর ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ‘

বাচ্চু মিয়া আরও বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি