তারাগঞ্জে নাবিল পরিবহনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু

রংপুরের তারাগঞ্জে নাবিল পরিবহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল আনুমানিক সাতটার দিকে ইকরচালী বাজারে যাচ্ছিলেন বাইসাইকেল আরোহী হক সাহেব (৫৪)।

ওই সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের বিপরীত পার্শ্ব দিয়ে সৈয়দপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের ধাক্কায় ছিটকে পড়েন হক সাহেব।

এতে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে স্বজনরা তার মৃতদেহ বাড়িতে নিয়ে যান।

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মাহবুব মোরশেদ জানান,

‘সড়ক দুর্ঘটনাটি কোন নৈশ্যকোচ করেছে তা জানা ও তথ্য উপাত্ত নেয়া সম্ভব হয়নি। তবে ওই ঘটনায় মামলা হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি